সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

শেরপুরে কবিরাজকে কুপিয়ে হত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলী ছেল।

শনিবার (২২ মার্চ)রাত এগারোটার দিকে ধড়মোকাম কবরস্থানে পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত আকবর আলীর স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

নিহতের ছেলের স্ত্রী বিউটি বলেন, নিহত আকবর আলী একজন কবিরাজ। রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আব্দুল লতিফ ও আকবর আলী একসঙ্গে ধড়মোকাম এলাকায় একটি চায়ের দোকানে চা খায়।

রাত এগারোটার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশী বলেন, ঘটনাস্থলে গিয়ে আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হয় এগুলো ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের ৷

ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনার স্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে