সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় ১৬ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (২৩ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের।

এর আগে, শনিবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এ ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে প্রায় দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত পৌনে ১টার দিকে হঠাৎ হোরনের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু তার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১টি কাপড় দোকান, ৩টি চায়ের দোকান, ১টি মুরগি দোকান, ৩টি মুদি দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে