সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মৌহিনীপুরে দুই বংশের আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) সকালে মৌহিনীপুর গ্রামের বড় বাড়ি বংশ ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বড় বাড়ির বংশের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জান মাহমুদ বাড়ির বংশের নেতৃত্বে রয়েছেন সামসু মেম্বার। চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ২ জন নিহতের খবর নিশ্চিত করেছেন।

সংঘর্ষে নিহতরা হলেন- মৌহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহতরা সালাম গ্রুপ ও বড় বাড়ির বংশের সদস্য। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে কয়েকমাস ধরে ওই চরাঞ্চলের সালামের বংশের লোকেরা এলাকার বাইরে ছিলেন। আজ সকালে তারা এলাকায় ঢুকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বারের বাড়ির লোকেরা এলাকায় উঠা প্রতিহত করতে চাইলে সংঘর্ষ বাঁধে। এসময় আমিন ও বাশার নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত আছে। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। নিহত দুইজনের লাশ রায়পুরা হাসপাতালে হতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে