সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

গফরগাঁওয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হায়াতুল ইসলাম(২৬) নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত হায়াতুল ইসলাম গফরগাঁও পৌর শহরের জন্মেজয় এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হায়াতুল ইসলাম ওই মসজিদ পার্শ্ববর্তী ষোলহাসিয়া এলাকায় বাসায় গিয়ে ৯ বছর বয়সের এক কন্যা শিশুকে কোরআন শিক্ষা দিতেন। গত ১৭ মার্চ কোরআন শিক্ষাদানের আড়ালে হায়াতুল ইসলাম শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটির বাবা গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত হায়াতুল ইসলাম পালিয়ে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার এসআই জামিউল হাসান সুমন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নেয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত হায়াতুল ইসলামকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে