সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

সিরাজগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের শাস্তির দাবি করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।

নিহত কবির হোসেন চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে ও একই ইউনিয়নের (২নং) ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।

বুধবার (১৯ মার্চ) রাত ১০ টার দিকে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসন মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের বাড়িতে আনার ব্যবস্থা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি’র দু গ্রুপের সংঘর্ষে হয়। এসংঘর্ষে উভয়পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা জানান, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপি’র সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার সন্ধায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ঘটনারস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি (০১৭২৭-২১২১৫৯) ফোন রিসিভ করেনি। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।’

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে