সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।’

আহতরা হলেন-সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), তাঁতী দলের সেক্রেটারি হাফিজুর রহমান (৪২), কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্মআহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।

এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেলের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। এতে করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লা গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়।

আধিপত্য ও নিজ নিজ অনুসারীদের প্রভাব বিস্তারে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন বিএনপির দুই গ্রুপ।

এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করে বলেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতাকর্মীদের হামলা করেছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থার দাবি জানাই।

তবে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, মঙ্গলবার পূর্ব নির্ধারিত চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ছিল। মাহফিল পন্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা করে। দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, চাঁদপুর চরের বিএনপির দুগ্রুের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন পক্ষই থানায় কিছুই জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে