মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।এ সময় একই গ্রামের মোঃ সাবিদ (২৪) গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার তললীগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ইয়াসিন ও নিহত মেহেদি হাসান রাকিবের সাথে বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একই গ্রামের মোঃ সাবিদ গুলিবিদ্ধ হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে