মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে হাসিম মোল্যা (৩৮) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুটপাট হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় বিশেষ উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

সোমবার (১৭ মার্চ) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় সিলিমপুর গ্রামের খবির মোল্লার বাড়ি থেকে ফ্রিজ, চেয়ার, টেবিল, সোফা সেট, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, পানির পাম্প, ডাইনিং টেবিল ও অন্যান্য আসবাবপত্র উদ্ধার এবং জব্দ করে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে উদ্ধার করা মালামাল কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্প সূত্রে জানা যায়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গতরাতে সেনাবাহিনী একটি ভ্যানে করে বাড়ির কিছু আসবাবপত্র উদ্ধার করে কালিয়া থানা হেফাজতে জমা দিয়েছে। বর্তমানে সিলিমপুর গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা নামে একজন নিহত হয়। এরপর নিহত ব্যক্তির প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে