মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

ময়মনসিংহে আরসা’র ৪ সদস্য আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরাকান আরসার চার সদস্যকে আটক করেছে র‍্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

গতকাল রোববার (১৬ মার্চ) দিনগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

ভবনের অন্য বাসিন্দারা জানান, ওই চারজনের সঙ্গে দু’টি শিশুও ছিল। তারা ভুয়া পরিচয় ব‍্যবহার করে কিছুদিন ধরে ‘এ’ ব্লক ফ্ল্যাটে বসবাস করছিল।

অভিযানকালে এই বিষয়ে র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য। অভিযানকারী দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতর ঢুকে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটকদের কাছ থেকে টাকা ছাড়াও আর কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে