মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরে নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)।

স্থানীয় রেদওয়ান জানান, সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুর স্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থালে মারা যায়। মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Imported from WordPress: image-57.png


এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে