মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: - জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান
সারাদেশ

পটুয়াখালীতে সাংবাদিককে কুপিয়ে জখম

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য জহিরুল ইসলাম মিরনকে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার দুই হাত, মাথা ও বুকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরন করেন। বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সে কুয়াকাটা পৌর যুবদলের সাধারন সম্পাদক।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে পৌছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই সম্পর্কিত আরো

দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত

মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান