সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

সিরাজগঞ্জে কূপ ধসে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন শৌচাগারের কূপ ধসে পড়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুর একটার দিকে পৌর এলাকার গোশালার মোহাম্মদ নাসির পৌর কাঁচাবাজারের পাশে স্বপ্না খাতুনের বাড়িতে এ ঘটনা ঘটে।’

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে শ্রমিক আসরাফ আলীকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত আশরাফ আলী কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট ইউনিয়নের ফকির চরের ভাষা শেখের ছেলে।’

বাড়ির মালিক স্বপ্না খাতুনের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়িতে শৌচাগারের কূপ তৈরি করার জন্য তিনজন শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন। দুপুরে শৌচাগারের কূপে মাটির তৈরি গোল পাট বসানোর সময় হঠাৎ করে মাটি ধসে যায়। এ সময় ভিতরে থাকা শ্রমিক আসরাফ শেখ আটকে পরে।

সেপটিক ট্যাংক তৈরির কাজে নিয়োজিত ভদ্রঘাট ইউনিয়নের ইসমাইল শেখ জানান, ট্যাংকে আমরা দু’জন উপর থেকে পাট নিচে দিচ্ছিলাম। ১৭ ফিট গভীর কূপে ৯টি পাট বসানোর পর উপর থেকে মাটি ধসে আশরাফ ভিতরে চাপা পরে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ছিনতাই, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুরে সিএনজি সাথে সংঘর্ষের ঘটনায় বাসে আগুন

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা