শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
সারাদেশ

তারাকান্দায় ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় ৭ বছরের ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আশরাফুল(১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আশরাফুল তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের দর্জিগাতী গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে।

মামলা ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর ভিকটিম শিশুটি (স্থানীয় ধলীরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র) বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় বাড়ীর পাশের প্রতিবেশী রব মুন্সির বাড়ীতে খেলা করার সময় আশরাফুল ওই শিশুকে ডেকে নিয়ে শিশুটির বসতবাড়ীর দক্ষিণপাশে জনৈক ইউনুস আলী মাস্টারের জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানে পায়ুপথে শিশুটিকে ধর্ষণ করার পাশাপাশি বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়।

এদিকে এ ঘটনার পর পায়ুপথে ব্যাথা শুরু হলে শিশুটি তাঁর মা জোৎস্না খাতুনের কাছে বিস্তারিত জানায়। এ সময়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সেদিনই আত্নীয়স্বজন শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

পরে এ ঘটনায়, শিশুটির বাবা দুলাল মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা নং-১ তারিখ ২/১১/২০২৪ ইং দায়ের করেন।মামলা দায়েরের পর ১ নভেম্বর(শুক্রবার) দিনগত রাতে নিজ বাড়ী থেকে অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান,শিশুটিকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতারের পর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সংশোধনী-২০২০) এর ৯(১) ধারায় মামলা রুজুর পর ২ নভেম্বর (শনিবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস