মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়াতে অস্ত্র গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

তিমির বনিক,স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রদের উপর গুলি চালানো ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন (শুটার সুমন) অস্ত্র ও তাঁজা গুলিসহ গ্রেফতার।

র‍্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) আনুমানিক রাত ৯টা ৪০ মিনিটের সময় র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনাবিহনীর একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর গুলি চালানো ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবলীগ সহ-সহপতি মোঃ সুমন মিয়া ওরফে শুটার সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে ০১টি বিদেশী পিস্তল (বিদেশী মডিফাইড ২৬ মিঃ মিঃ সিগন্যাল), ০৩ রাউন্ড তাঁজা গুলি ও ০১টি খালি খোসা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মধ্যপাড়া গ্রামের মোঃ মোসলেম মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৪৯)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষে আসামীর বিরুদ্ধে The Arms Act 1878 এর 19- A/19-F ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ