মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সেচ দিতে গিয়ে প্রাণ গেল মাছ চাষীর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎপৃষ্টে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নিত মো. জাহাঙ্গীর আলম (৫০) ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর তার মাছের প্রজেক্টের পুকুরে সেচ দিয়ে মাছ বিক্রি করে। এরপর প্রজেক্টের পুকুরে পুনরায় পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। দীর্ঘ ক্ষণেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে প্রজেক্টে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রজেক্টের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মাছ চাষীর মৃত্যু হয়। পরিবার চাইলে এই ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সর্বশেষ পাওয়া সংবাদ