মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ভারতীয় ২ নাগরিক অবৈধ অনুপ্রবেশকালে আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ২ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- ভারতের ঊনকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।

বিজিবি’র ৪৬ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ।

এ সময় তাদের কাছে আলীনগর বিজিবি’র সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দু’জনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর. এবিএম শাহরিয়ার সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ