মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, ধরা ছোঁয়ার বাহিরে দুর্বৃত্তরা

সিলেট প্রতিনিধি : সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা এখন ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে সাতটায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় একা পেয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও তার সঙ্গে থাকা এক যুবকের হাতের রগ কেটে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতদের অন্য জন হলেন মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার। ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৭টার দিকে এ দু’জন সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, রাত ১০টায় দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঘটনাটিকে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউর রহমান ও এমসি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন অতর্কিত হামলা বলে দাবি করেন। কারা হামলা করেছে, এ বিষয়ে কোনো কিছু না বলে দেলোয়ার বলেন, বর্বরোচিত ভাবে মানুষের হাত-পায়ের রগ কাটা, রাতের আঁধারে কুপিয়ে পঙ্গু করার মিশন শুরু হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনও কোন অপরাধীকে পুলিশ আটক করতে পারেনি বলে আহত পারিবারিক সূত্র জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ