মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ছাত্রাবাসে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার এক ছাত্রের মৃত্যু নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) রাতে মাদ্রাসার ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের জন্য তার লাশ মৌলভীবাজারের সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ওই ছাত্রের নাম ছাব্বির আহমদ (১১)। ছাব্বির বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার শাহ্ আলমের ছেলে।

ছাব্বিরের মৃত্যুর প্রকৃত কোনো কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

জানা গেছে, বৃহস্পতিবার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তারা মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্রাবাসের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এসময় ডাকাডাকি করে কারও কোনো সাড়াশব্দ পাননি। তখন তারা ছাত্রাবাসের পেছনের জানালা খোলা থাকতে দেখেন। জানালার দিকে তাকিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় এক ছাত্রকে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রাবাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা জানালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে হিফজ শাখার ছাত্র ছাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার বিকেল পর্যন্ত জানান, ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর প্রকৃত কোনো কারণ এখনও জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ