মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
সারাদেশ

কোনাবাড়ীতে মিনি গার্মেন্টসসহ ২০ দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে মিনি গার্মেন্টসসহ ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় গণি মিয়ার আড়তে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন-মিনি গার্মেন্টস এর মালিক ইলিয়াস, হিট ট্রান্সফার মেশিন এর দোকান মালিক রজব খান,সেলুন মালিক মিঠু, প্রিন্টিং দোকান মালিক খায়রুল আলম, হোল বাটন মেশিন দোকানের মালিক এরশাদ, গেঞ্জির গোডাউন এর মালিক তোতা মিয়া, অহিদ, আক্তার, হানিফ, টিভি মেকার দোকানের মালিক কিবরিয়া।

বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বাইমাইল এলাকায় গণির আড়তে আগুন লাগে। এতে মিনি গার্মেন্টসসহ ২০টি দোকান পুড়ে যায়। তবে মালিক পক্ষের দাবি এতে প্রায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ