মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় পৃথক অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক ৪, ফেন্সিডিল জব্দ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা

আটককৃত হলেন-সদর উপজেলার রাজার বাগান এলাকার জামাল বাদশা ও মো.হাসান আলী, এবং ভারতের উত্তর চব্বিশ পরগনার জেলার মিজান আলী ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুর রহমান।

আজ মঙ্গলবার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা লক্ষিদাড়ি সীমানা পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ জামাল বাদশা ও হাসান আলীকে আটক করা হয়

এ ছাড়া অপর এক অভিযানে ভোমরা এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আলিমুর ও মিজানকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি ভারতীয় আইডি কার্ড ও টিকার কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ