শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
advertisement
সারাদেশ

শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর ২০ রোগী অসুস্থ

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রাতে ইঞ্জেকশন দেয়ার পর অন্তত ২০ জন ভর্তি রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার রাত সাড়ে নয়টার পর হাসপাতালের ৭নাম্বার মহিলা মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

উপস্থিত রোগীর স্বজনরা জানায়, রাতে ওয়ার্ডে কর্তব্যরত নার্স রোগীদের ঔষধ ও ইঞ্জেকশন দেয়, এর কিছুক্ষণ পরই একে একে রোগীরা শ্বাসকষ্ট, বমি ও জ্বরে আক্রান্ত হতে থাকে। এসময় আতংকিত হয়ে পরেন সকল রোগীর স্বজনরা। সেসময় দায়িত্বরত নার্সদের জানানো হলেও তারা কোন সাড়া দেননি। পরে রোগীর স্বজনরা তাদের রোগীদের দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আবাসিক চিকিৎসক এসে তাদের প্রাথমিক চিকিৎসা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অসুস্থ তিনজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কি ইনজেকশন দেয়া হয়েছে এর সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন মুঠোফোনে বলেন, ইনজেকশনে নয়, একজন সাধারণ রোগী মারা যাওয়ার পর মৃত্যু দেখে ১০/১২ জন রোগী অসুস্থ হয়ে পড়েছিলো।

আরও পড়ুন:

বগুড়ায় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে পাহাড়ি ঢলে ভেসে গেছে শত শত ঘরবাড়ি, মানবেতর জীবন কাটাচ্ছে হাজারও পরিবার

তাড়াশে প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা: ঘাতক স্বামী আটক

সর্বশেষ পাওয়া সংবাদ