মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

বগুড়ায় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়া এক কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ি হলো, বগুড়া জেলার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালীপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে শামিম মিয়া (৩৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতমাথা থেকে পুলিশ প্লাজা সড়কের শহীদ খোকন পার্ক এলাকায় গাঁজা নিয়ে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ি। ডিবির একটি চৌকস টিম এসময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ির কাছে বিশেষ কায়দায় ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ