শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
advertisement
সারাদেশ

তাড়াশে স্বামীর ওপর অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি: সিরাজগঞ্জে তাড়াশে স্বামীর ওপর অভিমান করে গলায় অরনা পেঁচিয়ে অন্তরা খাতুন(৩৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজীপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুল্টা গ্রামের ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ।

এ বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ গণী বলেন, প্রাথমিকভাবে ওই নব গৃহবধূর স্বামী আলমগীর হোসেনকে জিজ্ঞেসা বাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমানে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রতিবেশীরা জানান, আলমগীর হোসেন দুই বিয়ে করার প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। রবিবার তার স্বামীর ওপর অভিমান করে গলায় অরনা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। এই দম্পতির ঘরে ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ