মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া নাজমুল হোসেন মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি এলাকার হিরা মিয়ার ছেলে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১০ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নাজমুল হোসেন। এরপর রোববার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাজমুল আগে থেকেই ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন।

এদিকে বতর্মানে এই হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও জানান ডা. মুন। এর মধ্যে পুুরুষ ২১ জন, নারী ৩ ও ৪ শিশু রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে ২২ জন বাড়ি ফিরেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ