মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

সিংগাইরে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ছোট কালিয়াকৈর হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার ঘটনায় পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত পরিচালক এসএম এনায়েত হোসেন (৫৫) ওই গ্রামের মৃত নওয়াব আলী মিস্ত্রির ছেলে ও দুই সন্তানের জনক।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের সাথে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসা পরিচালক মাওলানা এনায়েত হোসেন গত ২০ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী ছাত্রী ও তার এক সহপাঠিকে অফিস কক্ষে ডেকে নেন। এরপর সহপাঠি ছাত্রীকে পান আনার জন্য অন্য কক্ষে পাঠিয়ে দেন তিনি। এ সুযোগে ভিকটিমকে ফ্রিজ থেকে মিষ্টি বের করতে বলে। এ সময় ছাত্রীর নেকাব খুলে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ওই ছাত্রীকে ঘটনাটি প্রকাশ না করতে ভয়ভীতি দেখায় ওই পরিচালক। তারপরেও ভিকটিম বিষয়টি পরিবারকে জানালে পরিবার স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার চায়। বিষয়টি প্রকাশ না করতে স্থানীয় হাবিল হোসেন বাদশা ভিকটিমের পরিবারকে হুমকি দেয় বলে থানায় দায়ের করা লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন।

ওই ছাত্রীর মা বলেন, স্থানীয় গণ্যমান্যদের কাছে ঘুরে বিচার না পেয়ে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে।

মাদরাসা ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা জয়নাল আবেদীন বলেন, যাচাই করে দেখেছি ঘটনা সত্য। একজন পিতার সমতুল্য শিক্ষকের কাজটি করা ঠিক হয়নি। কমিটির আরেক সদস্য ও বায়রা কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিন্দাজনক, দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত। কোষাধ্যক্ষ ইব্রাহীম দরবেশ বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। স্থানীয়দের নিয়ে বসে মিমাংসার কথা হয়েছে।

অভিযুক্ত ছোট কালিয়াকৈর হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা এস এম এনায়েত হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও ছাত্রীকে মিষ্টি দেয়ার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মো. আলী আজম ফরাজী বলেন, অভিযোগের তদন্ত করে ঘটনার সত্যতা পেলে মামলা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ