মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের সময় আটক ২

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিয়ানি ও তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

শনিবার (১২ অক্টোবর) ৪ টার দিকে সদরের  তলুইগাছা সীমান্তের কেড়াগাছি  ও মধ্যরাতে কালিয়ানি এলাকা থেকে  তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের বিজন মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৯) ও  সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গৌরবপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী  বিলকিস আক্তার (৩৫)।

এ সময় আটককৃত বিলকিস আক্তারের কাছ থেকে একটি ভিসা বিহীন ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয় এবং অজয় মন্ডলের কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়।

রোববার (১৩ অক্টোবর) সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস   বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।

বিজিবি জানায়, সদর উপজেলার তলুইগাছা ও কালিয়ানি সীমান্ত দিয়ে শনিবার বিকালে ও  মধ্যেরাতে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি দালালের মাধ্যমে ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।

এ সময় কালিয়ানি সিমান্তের সীমানা পিলার থেকে প্রায় ১৫০ গজ দূরে  ও  তলুইগাছা সিমান্তের সিমানা পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিসহ তাদের পাচারকারী চক্রের  সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ