মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের সিনিয়র সাংবাদিক স্বপন ভদ্রকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় সাগর নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে জেলার গৌরীপুর উপজেলার পাছার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাগর (১৮) একই এলাকার মো. বাবুলের ছেলে। তবে সে ময়মনসিংহ সদরের রঘুরামপুর টানপাড়া এলাকায় নানীর বাড়িতে থাকতো।

এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, সাগর মাদক সেবনের পাশাপাশি বখাটে ছিল। তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল লোকজন। সাংবাদিক স্বপন ভদ্র মাদক নিয়ে এলাকায় তীব্র বিরোধী ছিলেন। ফলে ফেসবুকে এ নিয়ে লেখালেখি করেছেন বলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর পরই পালিয়ে যায় সাগর। পরে পুলিশ তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। জেলার তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। একসময় স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।

নিহত স্বপন ভদ্র রঘুরামপুর টানপাড়া এলাকার মৃত যোগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি স্থানীয় একটি পত্রিকায় কর্মরত ছিলেন এবং জেলার তারাকান্দা প্রেসক্লাবের (একাংশ) সহ-সভাপতি।

সর্বশেষ পাওয়া সংবাদ