শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর উপজেলার আঠারখাদা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

নিহত দুই শিশু হলো- উপজেলার বারাদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই গ্রামের হুমায়ুনের ছেলে হুজাইফা (১০)।

আঠারখাদা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, শুক্রবার জুম’আর নামাজের পর দুই শিশু পাশের একটি মন্দিরে পূজা দেখতে বের হয়েছিল। সন্ধায় বাড়িতে না ফেরায় খোজাখুজি করতে থাকে দুই পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে আঠারখাদা গ্রামের ব্রিজের পাশে স্যান্ডেল ও জামা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাথাভাঙ্গা নদীতে নেমে খোজাখুজি করলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এক শিশু পানিতে পড়ে গেলে অপর শিশু উদ্ধার করতে সেও পানিতে নামে। এতে দুজনই ডুবে মারা যায়। তবে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হবে বলে মনে করি।

এদিকে, খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে দুই পরিবার যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া বলেন, আঠারখাদা গ্রামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে তেমন কোন অভিযোগ করা হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

সর্বশেষ পাওয়া সংবাদ