মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন মোটরসাইকেল আরোহী ও হেলোবাইক চালক।

শুক্রবার (১১ অক্টবর) সকাল ১১ টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ব্রিজের পশ্চিম পাশের ঢালে (আইনালের ব্রিজ) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মারাত্মক আহত মোটরসাইকেল চালক জয়মন্টপ ইউনিয়নের বেপারী পাড়া এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ জাবেদ হোসেন (১৭), আরোহী ইদ্দত আলীর ছেলে মোঃ অন্তর মাহমুদ (১৮), মোঃ শাহিনুর রহমানের ছেলে মোঃ শামীম হোসেন (১৭) এবং হেমায়েতপুরের অজ্ঞাত হেলোবাইক চালকে স্থানীয়রা উদ্ধার করে হেমায়েতপুর জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল আরোহী ৩ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত মোঃ জাবেদ হোসেনের চাচা মোঃ আলাউদ্দিন বলেন, জাবেদ বেশি গুরুতর জখম হয়েছে। বাকিদের কেটেছিঁড়ে গেছে। তিনজনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ