শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

শনিবার সকালে গাজীপুর মহানগরের জিরানী এলাকার চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে তাঁরা এই বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশ ও বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরের জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে এসে প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে তাঁরা হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এসময় শ্রমিকদের সাথে খারাপ আচারণের জন্য কয়েকজন স্টাফকে চাকরীচ্যুত্ব করার দাবীও জানান তারা। সকাল ৯টার দিকে কারখানার পাশের চন্দ্রা-নবীনগর সড়করে অবরোধ করেন। সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে শিল্প-পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ