রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

মহানবী (সা:)’র অবমাননার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাব্বির মির্জা তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরান কর্তৃক মহানবী (সা:) এঁর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

আজ শনিবার সকালে তাড়াশ উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

বিক্ষোভ মিছিলটি তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে তাড়াশ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে হাফেজ মাও. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। তা নাহলে আরো কঠোর কর্মসূচী দিবেন বলে হুশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন, মাও. সাইফুল ইসলাম সিরাজী, মাও. আব্দুস সালাম ওসমানী, মাও. লুৎফর রহমান, মাও. আব্দুল্লাহ আল মামুন, মাও আব্দুর রহিম ফকির প্রমুখ।

image


সর্বশেষ পাওয়া সংবাদ