রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

সিংগাইরে সাবেক মেয়র-কাউন্সিলরসহ আটক ৫

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিশেষ অভিযান পরিচালনা করে সিংগাইর পৌরসভার সাবেক মেয়র ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর তাদের ছেলেসহ আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন থানা পুলিশ ।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন-সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো.শাহজাহান (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন সজিব ওরফে বাবু (২৫), ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আতাউর রহমান (৫৮) ও তার ছেলে আমিনুর রহমান (২৫) এবং জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.মিজানুর রহমান(৪০)।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, তরিকুল ইসলাম ভূইয়া হানিফ বাদী হয়ে থানায় ১টি চাঁদাবাজি ও মারামারি মামলা করেন। আটককৃতদের এ মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতের প্রেরন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ