রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ডুলাহাজারায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাহাফামুল হাসান তামিম (২২) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত তামিম ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রংমহল গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো:মনিরুজ্জামান জানায়, মালুমঘাট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। স্থানীয়রা জানায় একটি ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল দূর্ঘটনার ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ