রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে বাসের ধাক্কায় পথচারী নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে বাসের ধাক্কায় মহাসড়কের পাশ দিয়ে মাছের ঝুড়ি নিয়ে যাওয়া
বিল্লাল হোসেন (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে্র ত্রিশাল উপজেলার রাঘামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন ওই উপজেলার আউলটিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সাড়ে ৫টার দিকে ত্রিশালের রাঘামারা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মহাসড়কের পাশ দিয়ে মাছের ঝুড়ি নিয়ে যাওয়া বিল্লাল হোসেনসহ আরেকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল মারা যান।

তিনি বলেন, বাসচালক হঠাৎ ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ