রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে বন্ধুকে হত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে পোশাক শ্রমিক বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে সেলুন কর্মচারী খলিলের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের (মধ্যপাড়া) স্থানীয় মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইল সংলগ্ন সেলুনের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত সেলুন কর্মচারী খলিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

নিহত আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর (ফুলপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার আলামিন সরকার বাবুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইলে চাকরি করতেন।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত আবু সাঈদ ও সেলুন কর্মচারী খলিলের সঙ্গে আগে থেকে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব থাকায় সাঈদ প্রায়ই খলিলের বাসায় আসা যাওয়ার এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি বুঝতে পেরে বন্ধুকে বুধবার রাতে স্থানীয় রায়হানের মালিকানাধীন দোতলা সেলুনে ডেকে নিয়ে সেখানে গলা কেটে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ