মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
advertisement
সারাদেশ

নান্দাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বুধবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ডাংরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দশালিয়া গ্রামের অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৪০) ও সুতারাটিয়া গ্রামের বাদল (৩৫)।

নান্দাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে আসা ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সঙ্গে নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইলগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়। এ ছাড়া ইজিবাইকে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন- উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. অভি (১০), আনোয়ারের স্ত্রী পলি আক্তার (৩০), জামতলা গ্রামের হারিছ উদ্দিনের মেয়ে আকলিমা (৩০) ও হোসেনপুর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিনসহ (৬৫) অজ্ঞাতনামা আরও তিনজন। আহতদের মধ্যে আকলিমা আক্তার (৩০) নামের এক যাত্রী আশঙ্কাজনক অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ