রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

ময়মনসিংহে বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জা‌টিয়া উচ্চ বিদ্যাল‌য়ের নৈশপ্রহরী মোঃ আরমান মিয়া (২৪) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছে।নিহত আরমান মিয়া জাটিয়া গ্রামের মৃত লোকমান হেকিমের ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে নিজ কর্মস্থলে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের জা‌টিয়া উচ্চ বিদ্যাল‌য়ে মোঃ আরমান মিয়া ২০২১ সালের ৮ ডিসেম্বর নৈশপ্রহরী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সুনামের সাথে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতেও স্কুল ক্যাম্পাসে তিনি ডিউটিরত ছিলেন।

প্রতিবেশীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে স্কুলের ভেতর থেকে গোঙ্গানির শব্দ শোনে জানালার ফাঁক দিয়ে দেখতে পান নৈশপ্রহরী আরমান রক্তমাখা অবস্থায় শিক্ষক মিলনায়তন কক্ষে উপুড় হয়ে পড়ে আছে। এমন অবস্থা দেখে আরমানের বাড়িতে খবর দিলে তার চাচি ফাতেমা খাতুনসহ পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

নিহত আরমানের মা শামছুন্নাহার ঝর্ণা বলেন, আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই। কারা আপনার ছেলেকে মেরেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে বলা যাবে না।

জাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন, আরমান খুবই ভালো ছেলে ছিলো। ওকে যারা মেরেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, এ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের সনাক্ত করে আটক করতে সক্ষম হবো।

সর্বশেষ পাওয়া সংবাদ