রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

মরজালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে (মরজাল বাসষ্ট্যান্ড এর অদূরে) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চিনিশপুরের আক্তারজ্জামানের ছেলে দারল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে থানা পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এসময় শিবপুরের গাবতলী এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার জানান, গাবতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ