রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

মহানবী (স:) কটুক্তির প্রতিবাদে এনায়েতপুরে ওলামা পরিষদের মহাসমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদকে (স:) ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে এনায়েতপুর থানা ওলামা পরিষদের আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক মহাসমাবেশে সভাপতিত্ব করেন। এসময় এনায়েতপুর থানা ওলামা পরিষদের সহ সাধারন সম্পাদক মাও: মোতালেবুর রহমান সাঈদী, সহ সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মাও: আব্দুল গফুর, প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আঃ রউফ বক্তব্য রাখেন। মহাসমাবেশ পরিচালনা করেন এম এম আনোয়ারুল হক, মাও: নূর আলম সাহেব ও মাও: ওমর ফারুক মোল্লা।

সমাবেশ থেকে ভারতীর পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রায়ের ফাসির দাবি সহ ভারতীয় পন্য বর্জনের হুশিয়ারি দেয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ