বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ
সারাদেশ

ময়মনসিংহে ট্রেনে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়াগামী জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মুঠোফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টম্বর) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহ নগরীর বলাশপুর আবাসন এলাকার কোরবান আলীর ছেলে রাশেদ (২২), ভাটিকাশর বড়বাড়ী আবুল কাশেমের ছেলে আকাশ মিয়া (২৫), চরকালীবাড়ি রবি’র ছেলে মো. ইমন (২২) ও বাবুল মিয়ার ছেলে মো: হৃদয় (২০)।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে থানা পুলিশ ও রেলওয়ে গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে চার তরুণকে গ্রেফতার করা হয়।

এরপর চার তরুণকে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিযে লুণ্ঠিত ও বিক্রয় করা তিনটি মুঠোফোন ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে জারিয়া ট্রেনটি ছাড়ার সময় ট্রেনটিতে উঠেন তারা। কাপড় দিয়ে মুড়িয়ে দেশীয় অস্ত্র গুলো নিজেদের সঙ্গে রাখে। ট্রেনটি ছেড়ে গেলে পাঁচ মিনিটের মধ্যেই নিজেদের কাছে থাকা অস্ত্র নিয়ে পুরো বগির যাত্রীদের জিম্মি করে। মুঠোফোন ও অন্যান্য মালামাল নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে।

এ সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ কান্তি দাস, ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১ ও ১৮ সেপ্টেম্বর নগরীর কেওয়াটখালী এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। ডাকাত দলের সদস্যরা ট্রেনে উঠে মুখে কাপড় বেঁধে দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন যাত্রী আহতও হয়েছেন।

এই সম্পর্কিত আরো

স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ