রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

খোকসায় মাইক্রোবাস চাপায় দুই বোনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় দুই বোনসহ ৪ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দুই বোন মারিয়া (১২) ও তানজিলা (১১) এবং তাদের সহপাঠী মিম (১২) ও বিথি (১২)। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, দুই বোন মারিয়া ও তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে। তাদের পরিবারে ও পুরো এলাকায় শোকের মাতম চলছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ফাতেমা ও সাদিয়া নামের আরো দুইজন।

কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল হঠাৎ ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা ও বিথি নামের আরো দুইজন মারা যায়। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ