রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

তারাকান্দায় বাস-সিএনজির সংঘর্ষে এনজিও কর্মী নিহত, আহত ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজির সংঘর্ষে হোসনে আরা বেগম (৪২) নামের এক এনজিও কর্মী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ দূর্ঘটনায় তার স্বামী ও সন্তানসহ ২ জন আহত হলে তাদের হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত এনজিও কর্মী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের আতিকুর রহমানের স্ত্রী ও শেরপুর জেলার সদর উপজেলায় ব্র্যাকের আর্বাণ শাখায় কর্মরত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দার কাকনী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

থানা সূত্রে জানা গেছে, নিহত এনজিও কর্মী হোসনে আরা বেগম সপরিবারে কর্মস্থলে শেরপুর যাওয়ার পথে তাদের পরিবহনকারী সিএনজিটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই হোসনে আরা বেগম নিহত হন।একই সাথে তার ১২ বছরের ছেলে রাফি ও স্বামীও আহত হলে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই মো.হাদীস উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত হোসনে আরার লাশ থানা হেফাজতে আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ