রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

সীমান্তের গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ, আটক ২

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: ভারত থেকে ফিল্মি স্টাইলে পিকআপ চালিয়ে বাংলাদেশ-ভারতের সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার দিনগত রাত ২টায় সাতক্ষীরায় ভোমরা বন্দরের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার(৩৯) ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার(২০)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার গভীর রাতে একটি ভারতীয় (WB -25-M-4037) নম্বরের একটি পিকআপ ঘোজাডাঙায় ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে।

এতে ক্রসিং গেট সহ ৩টি রোড ডিভাইডার, ১টি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। পিকআপটির চালক ও হেলপার মদ্যপান অবস্থায় থাকাকালে এ ঘটনা ঘটায়। এ সময় তাদেরকে আটক করা হয় এবং ভারতীয় পিকআপটিকেও জব্দ করা হয়।

পরে আটককৃত পিক-আপের চালক ও হেলপারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে শনিবার সকালে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ