রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

শেরপুরে সরকারি চাল জব্দ, আটক ১

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় কামাল হোসেন (৫০) নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে ৩১ বস্তা চালসহ তাকে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, সদর উপজেলার গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটোরিক্সা বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা নিয়ে যায়। সেখান থেকে আর কিছু বস্তা চাল ডিলারের নির্দেশে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের ৩১ টি বস্তায় প্রায় ১৫শ কেজি চাল সহ অটোরিকশা চালককে আটক করে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালসহ একজন কে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ