রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এক শিক্ষার্থীর। শুক্রবার দিবাগত রাত ১ টায় নোয়াপাড়া কলেজের পাশে কাপ্তাই সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম ইফতি (২১)। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামবলীর বাড়ির প্রয়াত আইয়ুব আলীর ছেলে।

জানা যায়, নোয়াপাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে রাত ১টায় এক বন্ধুসহ মদুনাঘাটের দিকে যাচ্ছিলেন। পথে কাপ্তাই সড়কের নোয়াপাড়া কলেজ এলাকায় গেলে একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ