রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের আরিফের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও জীবনননগর উপজেলার দত্তনগর ফার্ম এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (২০)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর সহ সেনাবাহিনীর ৩৯ জন সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১২ সদস্যের একটি টিম শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় দর্শনা পৌর এলাকার মহাম্মদপুর বাসস্ট্যান্ডে চায়না খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না খাতুন ও রাজা মিয়াকে ২৮০ বোতল ফেনসিডিল সহ আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা সহ তাদের দু’জনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ