রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

টেকনাফে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ যুবক আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিদেশী জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে সাবরাং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও যুবককে আটক করা হয়।

আজ বেলা ১১টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে অভিযানের বিষয়ে ব্রিফিংকালে জানান, টেকনাফের সাবরাং এলাকার মো. শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। এ খবরে ভোর রাত দেড়টা পর্যন্ত টেকনাফ বিসিজি স্টেশনের কোস্ট গার্ডের সদস্যরা মো. শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দেড়টার দিকে মো. শহিদ এর বাড়ির তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি G-3 রাইফেল ও ম্যাগাজিন ৮ রাউন্ডস তাজা গোলা এবং ১ টি দেশীয় চাপাতি সহ মো. শহিদ (৩৭) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ