রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে গৌরব বিশ্বাস (২০) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত গৌরব বিশ্বাস নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে মিটারের সঙ্গে সরবরাহ লাইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় গৌরব বিশ্বাসের। এরপর বিদ্যুতের ঝটকায় ছিটকে গিয়ে ঘর পাশে টিউবয়ের উপর গিয়ে পড়ে মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। নিহত গৌরব বিশ্বাস সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়, তবে পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ