রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
সারাদেশ

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর দুপুরে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ