রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
সারাদেশ

ফুলপুরে ভারতীয় ৩’শ পিস কম্বলসহ আটক ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় ৩০০ পিস কম্বলসহ তামীম হোসেন (২৪) ও রাসেল মিয়া (২২) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কিলো-১০ ডিউটিতে নিয়োজিত ফুলপুর থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নব যোগদানকারী ওসি মো. আব্দুল হাদীর দিক-নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসান। পরে একটি কার্ভাডভ্যান চেক করার সময় ভারতীয় ৩০০ পিস কম্বলসহ গাড়িতে থাকা আসামি মো. তামীম হোসেন ও মো. রাসেল মিয়াকে আটক করে পুলিশ।

আটককৃত তামীম হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন বাজার এলাকার মৃত সোহেল হোসেনের ছেলে এবং রাসেল মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী এ সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের নামে মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকালে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ